ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদায় আবদুস সাদেক: অবমূল্যায়ন আর আক্ষেপের এক অধ্যায়ের সমাপ্তি শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব

পল্লবীতে যুবককে গলা কেটে হত্যা

#

নিজস্ব প্রতিবেদক

১০ জুন, ২০২৫,  4:45 PM

news image

রাজধানীর পল্লবীতে রাকিবুল ইসলাম সানি ওরফে পেপার সানি (২৬) নামে এক যুবককে গলা কেটে করে হত্যা করেছে দুর্বৃত্তরা।  মঙ্গলবার (১০ জুন) সকালে মিল্লাত ক্যাম্প এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম জানান, সকাল ৭টার দিকে খবর পেয়ে আমরা মিল্লাত ক্যাম্প এলাকা থেকে একটি মরদেহ উদ্ধার করি। নিহতের নাম রাকিবুল ইসলাম সানি, যিনি ‘পেপার সানি’ নামে পরিচিত ছিলেন। মরদেহ থানায় আনা হয়েছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহতের পরিবারের দাবি, সানি একজন অটোরিকশাচালক ছিলেন। পরিবারের সদস্যদের অভিযোগ, গেল রমজান মাসেও একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র তার ওপর হামলা চালিয়েছিল। সে সময় থানায় অভিযোগ দিলেও পুলিশ কোনও কার্যকর ব্যবস্থা নেয়নি। তাদের ভাষ্য অনুযায়ী, পুলিশের নিষ্ক্রিয়তার কারণেই এবার সানিকে নির্মমভাবে হত্যা করা হলো। স্থানীয় চিহ্নিত মাদক ব্যবসায়ী জিন্দা ও তার সহযোগীরা এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম