ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

পল্লবীতে পাঠাও চালককে গলা কেটে হত্যা

#

নিজস্ব প্রতিবেদক

২৯ জুন, ২০২২,  1:56 PM

news image

রাজধানীর পল্লবী এলাকায় মোটরসাইকেলের যাত্রী সেজে রাজা মিয়া (৩০) নামে এক পাঠাও চালককে গলা কেটে হত্যা করেছে এক ছিনতাইকারী। এ ঘটনায় কাউসার আহমেদ (২২) নামে ওই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুন) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে পল্লবী থানার ‘ধ’ ব্লকে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মো. আহাদ আলী জানান, রাত আনুমানিক দেড়টার দিকে ওই ছিনতাইকারী কালশী মোড় থেকে পাঠাও চালক রাজামিয়াকে গাবতলী যাওয়ার জন্য ভাড়া করে। পরে বুদ্ধি করে তাকে পল্লবী নিয়ে যায়। পরে ছুরি দিয়ে রাজা মিয়ার গলা কেটে মোটরসাইকেল, মোবাইল ও টাকা নিয়ে পালিয়ে যায়। তিনি জানান, বিষয়টি জানতে পেরে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করি এবং বিষয়টি আশপাশের থানা এলাকায় জানাই। নিহত রাজা মিয়া রুপনগর থানার আরামবাগ এলাকায় থাকতো। তার বাড়ি শেরপুর জেলায়। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বলেন, ছিনতাইকারী কাউসার আহমেদকে সাভারের বিরুলিয়া এলাকার আক্রাইন বাজার থেকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে রাজা মিয়াকে হত্যায় ব্যবহৃত ছুরি, মোটরসাইকেল, মোবাইল ও কাগজপত্র উদ্ধার করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম