ঢাকা ১৯ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২১২ টাকা নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে উত্তাল ইসরায়েল, হাজারো মানুষের বিক্ষোভ তহবিলের ওপর অনেক চাপ তৈরি হওয়ায় তেলের দাম বাড়ানো হয়েছে: অর্থমন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও চারজনের মৃত্যু সাতক্ষীরায় ১ লাখ ৭৮ হাজার ৮১৫ জন শিশু পাবে হামের টিকা অতীতে ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে: নাহিদ ইসলাম জ্বালানি তেলের দাম বৃদ্ধি ‘মরার ওপর খাঁড়ার ঘা’ দেশে জ্বালানি তেলের দাম সামান্য বেড়েছে: জ্বালানি মন্ত্রী টসের দু-এক সেকেন্ড আগে জানতে পারি আমি খেলব: শরিফুল হজ ঘিরে সৌদির নতুন সতর্কবার্তা

পলাশবাড়ীতে পিকআপ থেকে ১১৭ বোতল ফেনসিডিলসহ একজন গ্রেফপ্তার

#

নিজস্ব প্রতিনিধি

০৪ সেপ্টেম্বর, ২০২৪,  2:01 PM

news image

গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা হতে একটি পিকআপ থেকে ১১৭ বোতল ফেন্সিডিসহ রাজ্জাক মিয়া (৫৪) নামের ১ জন মাদক কারবারীকে গ্ৰেফতার করেছে র‍‍্যাব-১৩ সিপিসি-৩ গাইবান্ধা। মঙ্গলবার (৩আগস্ট) দুপুরে র‍‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে- সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত মাদক কারবারী মোহাম্মদ রাজ্জাক মিয়া বগুড়া সদর উপজেলার মালগ্রাম মধ্যপাড়া মৃত চাঁন মিয়ার ছেলে । প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়- মঙ্গলবার দুপুর ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার পৌরসভার ব্রাক মোড় রংপুর টু বগুড়া মহাসড়কের বগুড়াগামী লেনে মহাসড়কের উপর পাকা রাস্তার একটি চেকপোষ্ট স্থাপন করে গাড়ি তল্লাশি অভিযান চালানো হয়। সে সময় একটি সাদা রংয়ের পিকআপ থেকে নেশা জাতীয় অবৈধ মাদকদ্রব্য ১১৭ বোতল ফেন্সিডিলসহ ১জন কুখ্যাত মাদক কারবারিকে গ্রেফতার করা হয় একই সঙ্গে পিকআপটিও জব্দ করা হয়। এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। গ্রেফতারকৃতর বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করার জন্য গাইবান্ধা পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম