ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

পর্দা উঠল বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপের চূড়ান্ত পর্বের

#

ক্রীড়া প্রতিবেদক

১৪ মার্চ, ২০২৩,  2:04 PM

news image

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। আজ (১৪ মার্চ) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এর উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। এসময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশকে উন্নত করতে হলে প্রাথমিক শিক্ষার উন্নয়ন করতে হবে সেটা উপলব্ধি করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেন। আমরা ছোটবেলায় নতুন বই পড়তে পারিনি। আজকে প্রধানমন্ত্রী নতুন বই উপহার দিচ্ছেন। বঙ্গবন্ধু গোল্ডকাপ এবং বঙ্গমাতা গোল্ডকাপের উদ্বোধন করে শুভ সূচনা করে প্রতিমন্ত্রী বলেন, এ সুদুরপ্রসারী চিন্তার ফলে আমাদের প্রাথমিকের ৫ জন মেয়ে বিশ্ব জয় করে এসেছেন। প্রধানমন্ত্রী যদি এটা চালু না করতেন তাহলে আমরা এই সুযোগ পেতাম না। এই সুদুরপ্রসারী চিন্তার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তিনি বলেন, খেলাধুলা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন। অভিভাবকদের অনুরোধ করবো বাচ্চাদের মাঠে আসার ব্যবস্থা করবেন। ভিডিও গেম বন্ধ করবেন। সবাইকে মাঠে আনতে হবে। পড়াশুনার মাধ্যমে যেমন অনেক দূর যাওয়া যায় তেমনি খেলাধুলার মাধ্যমেও অনেক দূর নেওয়া যায় দেশকে। একটা খেলোয়াড়ের মাধ্যমে দেশের পরিচিতি লাভ হয়। বেশি বেশি খেলাধুলা করতে হবে। এর মাধ্যমে খারাপ দিকগুলো চলে যাবে। সভাপতির বক্তৃতায় মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহম্মদ বলেন, আমরা অত্যন্ত আনন্দিত। করোনার কারণে আমরা দুটো আয়োজন করতে পারিনি। জাতীয় পর্যায়ে অত্যন্ত আনন্দের সঙ্গে আমরা আবার শুরু করতে পারছি। ২০১০ সালে বঙ্গবন্ধু গোল্ডকাপ এবং ২০১১ সালে বঙ্গমাতা গোল্ডকাপ শুরু করা হয়েছিল। সাফ চ্যাম্পিয়নসশিপের ৫ জন খেলোয়াড় আমাদের প্রাথমিক বিদ্যালয় থেকে এ টুর্নামেন্টের মাধ্যমে ওঠে এসেছে। আমি মনে করি সামনে আরও খেলোয়াড বেরিয়ে আসবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আগামী ২১ মার্চ অনুষ্ঠিত হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম