ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

পরীক্ষা কক্ষে সিলিং ফ্যান খুলে পড়ে ৪ শিক্ষার্থী আহত

#

নিজস্ব প্রতিনিধি

২০ জুন, ২০২৩,  2:13 PM

news image

মাদারীপুরে মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষা চলাকালে সিলিং ফ্যান খুলে পড়ে চার শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার (২০ জুন) সকালে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের পশ্চিম কলাগাছিয়া এসিনর্থ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীরা হচ্ছে দশম শ্রেণির কমার্স শাখার হিরামনী, মুনা আক্তার, ইরিনা আক্তার ও সাইমা জাহান। শিক্ষার্থীরা বলে, আমাদের অর্ধবার্ষিক পরীক্ষা চলছিল। পরীক্ষা শুরু হওয়ার ১০ মিনিট আগে ঘণ্টা দিলে আমরা পরীক্ষার কক্ষে গিয়ে বসি। তখন হঠাৎ বিকট শব্দে আমাদের ওপর সিলিং ফ্যান খুলে পড়ে। এতে চার-পাঁচজন ছাত্রী আহত হয়েছে। তাৎক্ষণিক আহতদের মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে হীরামনী বেশি অসুস্থ। এতে তার কপালে সেলাই লেগেছে। অন্যরা হাতে ও পিঠে আঘাত পেয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে। আহত শিক্ষার্থী হিরামনীর নানা সামচুল হক মোল্লা বলেন, আমার নাতি খুবই অসুস্থ। তার কপালে আঘাত লেগেছে। একটি বেসরকারি স্কুলের ফ্যান খুলে পড়ে শিক্ষার্থী আহত হবে, এটা ভাবা যায়? আহত মুনার বাবা ইদ্রিস মাতুব্বর বলেন, আমার মেয়ে খুবই অসুস্থ। তার হাতে ও মাথায় অনেক আঘাত লেগেছে। আমি এটি মানতে পারছি না। এ ঘটনা শিক্ষকদের গাফিলতির কারণে ঘটেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্তি রঞ্জন মন্ডল বলেন, পরীক্ষা শুরু হওয়ার ১০ মিনিট আগে ঘণ্টা দেওয়া হয়। তারপর শিক্ষার্থীরা ক্লাসে প্রবেশ করেন। এর কিছুক্ষণ পরে তাদের ওপর ফ্যান পড়ে কয়েকজন শিক্ষার্থী আহত হয়। তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। এখন তাদের কী অবস্থা সেটা আমি জানি না। এ ব্যাপারে মাদারীপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, বিষয়টি আমি শুনেছি। এখন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম