ঢাকা ২৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল আরও ৫ শিশু নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ২৮৯ দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা চাইলেন চিফ হুইপ শিক্ষা মন্ত্রণালয়ে সাপের হানা মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

পরিত্যক্ত ভবন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

#

২৭ সেপ্টেম্বর, ২০২৫,  4:25 PM

news image

খুলনার ট্যাংক রোড এলাকার একটি পরিত্যক্ত ভবন থেকে মো. আল আমিন ওরফে সবুজ নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। সবুজ (৩৭) রূপসা উপজেলার পিঠাভোগ এলাকার বাসিন্দা সিরাজ মল্লিকের ছেলে। তবে তার এই মৃত্যুকে পরিকল্পিত হত্যা বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। জানা গেছে, বেলা পৌনে ১১টার দিকে নগরীর ট্যাংক রোডের ৬৬ এমটি রোডের চারতলা পরিত্যক্ত ভবনে সবুজের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশটি নামিয়ে সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সবুজের বোন সাথী কালবেলাকে বলেন, সবুজ মানসিকভাবে অসুস্থ। মাঝেমধ্যে সে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। শেষ দুই মাস ধরে শ্বশুরবাড়িতে অবস্থান করছিল। আমাদের সৎ চাচার সঙ্গে এই বাড়ি নিয়ে মামলা চলছিল। তিনি আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে এই বাড়ি দখল করে রেখেছেন। চাচা এর আগেও সবুজকে মারধর করেছে। তিনি আরও বলেন, সবুজ গত দুই দিন ধরে নিখোঁজ ছিল। আমরা থানায় অভিযোগ দিয়েছিলাম। আজ সবুজকে খুঁজতে এসে তার ঝুলন্ত লাশ পাই। খুলনা থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, সবুজ মানসিকভাবে অসুস্থ ছিলেন। তিনি ফার্নিচারের দোকানে কাজ করতেন। গত ২৪ সেপ্টেম্বর কাজের উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে যাননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য সকল স্থানে খোঁজ নিয়ে না পেয়ে ২৬ সেপ্টেম্বর খুলনার রূপসা থানায় একটি সাধারণ ডায়েরি করে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে। রিপোর্ট হাতে আসলে বোঝা যাবে এটি আত্মহত্যা নাকি অন্যকিছু।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম