ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ভোটের ছুটিতে ঘরমুখো মানুষের ঢল, ভাড়া বেশী নেয়ায় সড়ক অবরোধ সন্দ্বীপে বিএনপি প্রার্থীর ১৪ দফা নির্বাচনী অঙ্গীকার ঘোষণা পদত্যাগ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে: মির্জা ফখরুল নির্বাচন উপলক্ষে টাকা বিতরণ করলে কঠোর শাস্তি পরাজয়ের মুখে টাকা দিয়ে ভোট কিনছে একটি দল : বিএনপি সম্মিলিত ৫ ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত নিয়ে যা বললেন উপদেষ্টা পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৫ লাখের বেশি প্রবাসী

পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে: শাজাহান খান

#

নিজস্ব প্রতিবেদক

২২ আগস্ট, ২০২২,  2:05 PM

news image

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন যে বক্তব্য দিয়েছেন তাতে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান। তার এমন বক্তব্যের বিষয়ে সরকার কিংবা দল দায়-দায়িত্ব নেবে না। পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সঠিক হয়নি বলেও মন্তব্য করেন তিনি। সোমবার (২২ আগস্ট) সকালে মাদারীপুর শহরের লেকপাড়ে ‘পলাশী থেকে ধানমন্ডি’ কাজের পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় শাজাহান বলেন, পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য তার নিজস্ব ব্যাপার। তিনি কী জন্য এমন বক্তব্য দিয়েছেন, সেটা পররাষ্ট্রমন্ত্রী জানেন। শেখ হাসিনা সরকার কোনো দেশের লেজুড়বৃত্তি করে না। প্রজা হিসেবে কোথাও থাকে না। বাংলাদেশ স্বাধীন দেশ, এ দেশের জনগণ সবাই স্বাধীন। সুতরাং স্বাধীন দেশের জনগণের মতামতের মধ্য দিয়ে সরকার প্রতিষ্ঠিত হয়। তিনি আরও বলেন, এ জন্য জনগণ ভোট দিয়ে সরকার প্রতিষ্ঠিত করে নির্বাচনের মাধ্যমে। নির্বাচন হলো একমাত্র সরকার পরিবর্তনের পন্থা। শেখ হাসিনা সরকার কারো দয়ায় ক্ষমতায় আসেনি, জনগণের ভোটে শেখ হাসিনা ক্ষমতায় এসেছেন। আগামী নির্বাচনে জনগণ চাইলে আবারও শেখ হাসিনা ক্ষমতায় থাকবেন। এ সময় উপস্থিত ছিলেন এলজিইডি মাদারীপুরের নির্বাহী প্রকৌশলী আশরাফ আলী খান, সদর উপজেলা প্রকৌশলী মনোয়ার হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মমসাদউজ্জামান মিমুন, ‘পলাশী থেকে ধানমন্ডি’র শিল্পী বিল্পব দত্তসহ অনেকে। প্রসঙ্গত, ১ কোটি ৯৮ লাখ টাকা ব্যয়ে মাদারীপুর শহরের লেকপাড়ে নির্মাণ করা হচ্ছে যুদ্ধকালীন ঘটনা নিয়ে ‘ধানমন্ডি থেকে পলাশী’। এখানে বঙ্গবন্ধু, জাতীয় চার নেতাসহ মুক্তিযুদ্ধের বিভিন্ন বিষয় ভাস্কর্যের মাধ্যমে তুলে ধরা হবে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম