ঢাকা ২৯ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
এবার জব্দ পেট্রোল গায়েব করে দেওয়ার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে নড়াইলে তেল না পেয়ে ট্রাকচাপা দিয়ে পাম্প ম্যানেজারকে হত্যা ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি ৩১ লাখ টাকা টোল আদায় যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া নিউজিল্যান্ডের ওয়েলিংটনে বাংলাদেশ হাইকমিশনের আংশিক কার্যক্রম শুরু জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে মোবাইল কোর্ট ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র ইরানে স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন : ওয়াশিংটন পোস্ট দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ২ মধ্যপ্রাচ্যে সংঘাতে মোম্বাসা বন্দরে পড়ে আছে হাজারো টন চা

পন্তের হাঁটুতে সফল অস্ত্রোপচার

#

স্পোর্টস ডেস্ক

০৮ জানুয়ারি, ২০২৩,  11:53 AM

news image

মর্মান্তিক গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছিলেন ভারতের উইকেটরক্ষক ব্যাটার রিশভ পন্ত। উত্তরাখণ্ডের রুরকিতে পন্তের গাড়ি রাস্তার রেলিংয়ে ধাক্কা মারে, তারপর গাড়িতে আগুনও লাগার পর গুরুতর জখম হন পন্ত। এরপর তার অস্ত্রোপচারের জন্য মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার সফল অস্ত্রোপচার হয়েছে। গাড়ি দুর্ঘটনায় পন্তের ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যায়। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা যায়, প্রায় ৩ ঘণ্টা অস্ত্রোপচার হয়েছে পন্তের হাঁটুতে। ভারতীয় বোর্ডের এক কর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা পিটিআই জানায়, ‘গত শুক্রবার (৬ জানুয়ারি) রিশভ পন্তের হাঁটুর লিগামেন্টে সফল অস্ত্রোপচার হয়েছে। তিনি এখন পর্যবেক্ষণে আছেন। তার চিকিৎসার পরবর্তী ধাপ ও পুনর্বাসন চিকিৎসক দিনেশ পারদিওয়ালার নেতৃত্বে একটি বোর্ড করবে।’ মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতাল ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত। তাই সেখানে চিকিৎসা চলছে পন্তের। গত ৩০ ডিসেম্বর ভয়াবহ দুর্ঘটনায় পন্ত ভাগ্যক্রমে বেঁচে গেলেও মারাত্মকভাবে আহত হন। ভোরে বাড়ি ফেরার সময় তার গাড়ি সড়ক ডিভাইডারে ধাক্কা খায়। ধাক্কা খাওয়ার পর তাতে আগুন ধরে যায়। প্রথমে প্রাথমিকভাবে পন্তকে হামাদপুর ঝালের কাছে একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। এর আগে ক্রীড়া বিভাগের ডাক্তার কামার আজম বলেছেন, ‘লিগামেন্টে যে ধরনের চোট রয়েছে, সেটা সারতে পন্তের অন্তত তিন থেকে ছয় মাস সময় লাগবে। চোটের অভিঘাত গুরুতর হলে, আরও বেশি সময় লাগবে।’ যার ফলে ধারণা করা হচ্ছে, আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে পারবেন না তিনি। আগামী ২৫ মার্চ থেকে শুরু হবে এবারের আইপিএল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম