ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবান্ধা স্থলবন্দরে ফিরেছে প্রাণচাঞ্চল্য, বেড়েছে রাজস্ব আয় কমানো হলো দ. কোরিয়ার সাথে মহড়ার সময়সীমা ইরানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্থগিত করল আরব আমিরাত হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান? কোরআনে মানবিক মূল্যবোধের নানা দিক শিশুদের নিরাপত্তা নিয়ে কাঠগড়ায় মেটা, ক্যালিফোর্নিয়ার আদালতে বিচার শুরু এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিঙে ধাক্কা, আহত ২ যুদ্ধের অবসান চায় ইরান, সাময়িক যুদ্ধবিরতি নয়: পররাষ্ট্রমন্ত্রী তিন জেলার ডিসি প্রত্যাহার চীনের বিরুদ্ধে অরুণাচলে ভূখণ্ড দখলের অভিযোগ ভারতের

পদ্মা সেতুর নাম নদীর নামেই থাকবে

#

নিজস্ব প্রতিবেদক

২৪ মে, ২০২২,  4:08 PM

news image

নদীর নামেই পদ্মা সেতুর নামকরণ করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গণভবনে আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ কথা বলেন ওবায়দুল কাদের। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘পদ্মা সেতুর উদ্বোধনের তারিখ নির্ধারণ এবং নামকরণের সংক্ষিপ্ত তালিকা নিয়ে আজ প্রধানমন্ত্রীর কাছে যাই। তিনি দুটি সামারি করেন। এর একটি হলো—উদ্বোধনের তারিখ, সেটি ২৫ জুন সকাল ১০টায়। আরেকটি হলো—পদ্মা সেতুর নাম। সে বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পদ্মা নদীর নামেই রাখা হবে সেতুটির নাম।’ এর আগে কয়েকবার পদ্মা সেতুর নাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নামকরণের দাবি জানান দলটির নেতাকর্মীরা। তবে, প্রধানমন্ত্রী এ বিষয়ে রাজি হননি। আজ মঙ্গলবার এ বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানা গেল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম