ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদায় আবদুস সাদেক: অবমূল্যায়ন আর আক্ষেপের এক অধ্যায়ের সমাপ্তি শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব

পদ্মা সেতুতে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০৩ আগস্ট, ২০২৫,  11:27 AM

news image

মাদারীপুরের শিবচরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার কাছে একটি যাত্রীবাহী বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের জাজিরা প্রান্তে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ঢাকার সাভার উপজেলার হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকার গোলাম কিবরিয়ার ছেলে মোহাম্মদ আলী অন্তু (২৬)। অন্যজনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। হাইওয়ে থানার ওসি জহিরুল ইসলাম জানান, মোহাম্মদ আলী অন্তু ও তার সঙ্গী মোটরসাইকেল যোগে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গার দিকে যাচ্ছিলেন। তারা পদ্মা সেতু পার হয়ে দক্ষিণ টোলপ্লাজা অতিক্রম করার পরপরই পেছন থেকে আসা একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর ঘাতক বাসটি দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনের লাশ উদ্ধার করে। ওসি জহিরুল ইসলাম জানান, নিহত অন্য যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘাতক বাস ও চালককে শনাক্ত করতে কাজ করছে পুলিশ। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম