ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

পদ্মার পর চলে গেলো সেতু, বেঁচে রইলো স্বপ্ন

#

নিজস্ব প্রতিনিধি

২৫ জুলাই, ২০২২,  2:15 PM

news image

দিনাজপুরের বিরামপুরে একসঙ্গে জন্ম নেয়া স্বপ্ন, পদ্মা ও সেতু নামের তিন কন্যা শিশুর মধ্যে পদ্মার মৃত্যুর একদিনের মাথায় চলে গেলো সেতুও। তবে সুস্থ আছে স্বপ্ন নামের অপর শিশুটি।রোববার (২৪ জুলাই) রাতে উপজেলার বিনাইল ইউনিয়নের কৃষ্টবাটি গ্রামে নিজ বাড়িতে সেতুর মৃত্যু হয়। এরআগে, শনিবার (২৩ জুলাই) বিকেলে পদ্মা মারা যায়। স্বজনরা জানান, গত ১৮ জুলাই দুপুরে বিরামপুরের ইমার উদ্দিন কমিউনিটি হাসপাতালে স্বাভাবিকভাবে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম দেন সাদিনা বেগম। পদ্মা সেতুকে স্মরণীয় করে রাখতে তিন শিশুর নাম রাখা হয় স্বপ্ন,পদ্মা ও সেতু। 

শিশুর বাবা জাহিদুল ইসলাম জানান, তার তিন কন্যা সন্তান বাড়িতে সুস্থ ছিলো। শনিবার  রাতে কর্মস্থল ঢাকাতে যাওয়ার প্রস্তুতির জন্য বিকেলে বাড়ির বাইরে গেলে কিছুক্ষণ পর তাদের মা সাদিনা বেগম মোবাইল ফোনে পদ্মার অসুস্থতার বিষয়ে জানায়। বাড়িতে আসার আগেই পদ্মার মৃত্যু হয়। পদ্মার মৃত্যুর শোক কাটতে না কাটতেই রোববার রাতে মারা যায় সেতু।  বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার জানান, গত বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওই তিন কন্যা সন্তানের জন্য নগদ দশ  হাজার টাকা শিশুখাদ্যসহ অন্যান্য উপহার সামগ্রী দেয়া হয়।গত শনিবার  হঠাৎ পদ্মা মারা যায়। এরপর তার পরিবারের সঙ্গে দেখা করে অন্য দুই সন্তানকে চিকিৎসার জন্য বিরামপুরে চিকিৎসকের নিয়ে নিয়ে আসা হয়েছিল। বিরামপুরে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যাযন জাহিদুল দম্পতি। রোববার রাতে হঠাৎ করেই সেতুর মৃত্যুর খবর আসে। পরপর দু’টি সন্তানের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। বেঁচে থাকা কন্যা শিশু স্বপ্নের সুচিকিৎসার জন্য ওই পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেয়া হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম