ঢাকা ০৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে তিন পুলিশ সদস্যসহ চারজনকে কুপিয়ে জখম স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অবহেলার ক্ষেত্রে বদলি নয়, সরাসরি চাকরিচ্যুতি : স্বাস্থ্যমন্ত্রী কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার : পানিসম্পদমন্ত্রী দেশ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী চকবাজারের আশিক টাওয়ারে আগুন আ.লীগের আর কোনোদিন দেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়: প্রধানমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য আটক চার নদ-নদীতে তীব্র ভাঙন, বন্যা নিয়ে দুঃসংবাদ জুলাই স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পদত্যাগ করলেন শেকৃবি উপাচার্য, উপ-উপাচার্য ও প্রক্টর

#

০৭ আগস্ট, ২০২৪,  11:03 AM

news image

পদত্যাগ করেছেন রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া, উপ-উপাচার্য অধ্যাপক ড. অলোক কুমার পাল এবং প্রক্টর অধ্যাপক ড. মো. হারুন-উর-রশীদ। মঙ্গলবার (৬ আগস্ট) রাত ৯টার পর পদত্যাগ পত্র জমা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন শেকৃবি রেজিস্ট্রার শেখ রেজাউল করিম। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টর ও ছাত্র পরামর্শকে পদত্যাগের জন্য আল্টিমেটাম দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেকৃবি সমন্বয়ক মো. তৌহিদ আহমেদ আশিক। সময় অতিক্রান্ত হওয়ার পূর্বেই পদত্যাগ করেন  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। প্রক্টর এর আগেই পদত্যাগ করেছেন বলে জানান সমন্বয়কারী শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শহীদুর রশীদ ভূঁইয়া গত ১৭ নভেম্বর ২০২০ সালে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ প্রাপ্ত হয়েছিলেন। অন্যদিকে গত বছরের ৩০ এপ্রিল অধ্যাপক ড. অলোক কুমার পাল শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ পান। পদত্যাগ পরবর্তী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শেকৃবি সমন্বয়ক আল রাকিব বলেন, আমরা আন্দোলন চলাকালীন সময়ে দেখেছি শেখ হাসিনার পদত্যাগের শেষ দিন পর্যন্ত আমাদের প্রশাসন শেখ হাসিনার পক্ষে মিছিল করেছে। এমনকি উপাচার্য কেআইবিতে গিয়ে আওয়ামী লীগের মিছিলে যোগদান করেছে যা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে কোনোভাবেই কাম্য না। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম