ঢাকা ২৮ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
জ্বালানি তেলের মজুত প্রতিরোধ ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে ১৯ ডিপোতে বিজিবি মোতায়েন ১ এপ্রিল থেকে পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ, কমলাপুরে যাত্রীদের উপচেপড়া ভিড় টানা ৭ দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম মায়ামির নুতন স্টেডিয়ামে ‘লিও মেসি স্ট্যান্ড’ ১৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা আগামীকাল খুলছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ইরানের হামলা, ১২ মার্কিন সেনা আহত জেন-জি আন্দোলনে ক্ষমতাচ্যুত নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা গ্রেফতার বাংলাদেশি আলু রফতানির জন্য ভিয়েতনামের বাজার উন্মুক্ত

পদত্যাগ করলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান

#

নিজস্ব প্রতিবেদক

১৯ আগস্ট, ২০২৪,  1:59 PM

news image

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মো. হাসান বাবু পদত্যাগ করেছেন। রোববার (১৮ আগস্ট) দিনগত রাতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান বরাবর ই-মেইলে পদত্যাগপত্র পাঠান তিনি। এ ছাড়া পদত্যাগপত্রের অনুলিপি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালকসহ শীর্ষ কর্মকর্তাদের পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এ জি এম সাত্ত্বিক আহমেদ শাহ জানান, ডিএসইর চেয়ারম্যানের পদত্যাগপত্রের অনুলিপি ই-মেইলে পেয়েছি। তিনি বিএসইসির চেয়ারম্যান বরাবর ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন। তিনি আরও বলেন, বিএসইসি থেকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বিএসইসি যে সিদ্ধান্ত দেবে আমরা সেটিই পরিপালন করব। এর আগে, গত ১২ আগস্ট এক সংবাদ সম্মেলন করে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান এবং সতন্ত্র পরিচালকদের দ্রুত অপসারণ দাবি করে প্রতিষ্ঠানটির সদস্যদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম