ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

পদত্যাগের ঘোষণা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী

#

আন্তর্জাতিক ডেস্ক

১৫ সেপ্টেম্বর, ২০২৪,  9:05 PM

news image

জামিন পাওয়ার দুইদিনের মধ্যেই পদত্যাগের ঘোষণা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আজ রবিবার এক ঘোষণায় কেজরিওয়াল বলেন, দুই দিন পর আমি এই দায়িত্ব থেকে পদত্যাগ করবো। জনগণ ভোটে নির্বাচিত না করার আগে আমি আর এই চেয়ারে বসবো না। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, রবিবার বিকালে পার্টির বৈঠকে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। কেজরিওয়াল বলেন, কয়েক মাসের মধ্যে দিল্লিতে নির্বাচন। আমি আদলত থেকে ন্যায়বিচার পেয়েছি। এখন আমি জনগণের দ্বারে দ্বারে যাবো। তারা রায় দিলেই আমি আবার মুখ্যমন্ত্রী হবো। কেজরিওয়াল আরও বলেন,‘আমি জনগণকেই জিজ্ঞাসা করতে চাই। কেজরিওয়াল দোষী নাকি নির্দোষ। আমি যদি কাজ করে থাকি তবে আমাকে ভোট দেবেন। দুইদিন আগেই দীর্ঘ ছয় মাস কারাভোগ শেষে ছাড়াপান কেজরিওয়াল। এমন সময় তার পদত্যাগের সিদ্ধান্তে হতবাক সবাই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম