ঢাকা ০৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিমান বাংলাদেশের প্রধান কার্যালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়া পরীক্ষা, আইনগত ব্যবস্থা নেওয়ার মতো কিছু পাওয়া যায়নি জামদানি শাড়ি ও খোঁপায় বেলি ফুলের সাজে নজর কাড়লেন মায়াবতী পূর্ণিমা বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা

পতনের ঝুঁকিতে আরও ২০০ মার্কিন ব্যাংক

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ মার্চ, ২০২৩,  5:14 PM

news image

আমেরিকার সিলিকন ভ্যালি ব্যাংকের মতো আরও প্রায় ২০০ ব্যাংক ঝুঁকিতে রয়েছে। মার্কিন চার অর্থনীতিবিদের গবেষণা রিপোর্টে এ তথ্য উঠে আসে। সোশ্যাল সাইন্স রিসার্চ নেটওয়ার্কে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, সম্প্রতি অস্থিতিশীল বাজার শান্ত করতে বাইডেন প্রশাসন একাধিক পদক্ষেপ নিলেও পতনের শঙ্কা কাটিতে উঠতে পারেনি এসব ব্যাংক। ধারণা করা হচ্ছে, ১৮৬টি ব্যাংক তাদের আমানত তুলে নিতে ব্যর্থ হবে। মূলত, সুদের হার দ্রুত বৃদ্ধির কারণে মার্কিন ব্যাংকগুলো এমন লোকসানের মুখে পড়েছে। রিপোর্টে আরও বলা হয়, গত বছরের ৭ মার্চ থেকে চলতি বছরের ৬ মার্চ পর্যন্ত মার্কিন কেন্দ্রীয় ব্যাংক শতকরা ৪ দশমিক ৫৭ ভাগ সুদের হার বাড়িয়েছে, যার কারণে এই সময়ে ব্যাংকগুলোর গচ্ছিত সম্পদের মূল্য উল্লেখযোগ্য মাত্রায় কমে যায়। এর আগে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক এবং সিগনেচার ব্যাংক বন্ধ ঘোষণা করা হয়। সূত্র : নিউ ইয়র্ক টাইম

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম