ঢাকা ২৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
কলাপাড়ায় সবজি ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু কেরাণীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুনে একজনের মৃত্যু, আহত ২ প্রাথমিকে সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের উদ্যোগ দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: কৃষিমন্ত্রী মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী ঘোষণা ‘ডাকাতের কবলে’ রফিকুল ইসলাম মাদানী হাম উপসর্গে আজও ৬ জনের মৃত্যু শ্যামনগরে ধানখেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্র সংস্কার না হলে নতুন শাসকও হাসিনা হয়ে উঠবেন: নাহিদ ইসলাম

পটুয়াখালী তাপ বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড তদন্তে তিন সদস্যের কমিটি

#

নিজস্ব প্রতিনিধি

২৯ এপ্রিল, ২০২৫,  5:11 PM

news image

পটুয়াখালীর কলাপাড়ায় সদ্য চালু হওয়া ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ শেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনার কারণ অনুসন্ধানে বিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুল হালিকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী দুই কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিদ্যুৎকেন্দ্রের অপর তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশরাফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিদ্যুৎকেন্দ্রের প্রায় ২০ একর এলাকাজুড়ে থাকা স্ক্র্যাপ শেডে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে, যা বহুদূর থেকেও দেখা যায়। আগুনের তীব্রতা দেখে আশপাশের এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব দুটি দমকল দল, নৌবাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা যৌথভাবে উদ্ধারকাজে অংশ নেয়। প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে বিদ্যুৎকেন্দ্রের মূল উৎপাদন ইউনিট ও গুরুত্বপূর্ণ কোনো যন্ত্রপাতির ক্ষতি হয়নি। কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহও স্বাভাবিক রয়েছে। তবে, শেডে জমে থাকা কিছু পরিত্যক্ত লোহা-লক্কর ও স্ক্র্যাপ সামগ্রী পুড়ে গেছে। প্রকৌশলী আশরাফ উদ্দিন বলেন, তদন্ত কমিটির প্রতিবেদনের ওপর ভিত্তি করেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার বিষয়েও পদক্ষেপ নেওয়া হবে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম