ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী প্যারিসে বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের আত্মপ্রকাশ ও কমিটি গঠন অর্থের অভাবে স্বাস্থ্যসেবা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি

৭ দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে: উপদেষ্টা রিজওয়ানা

#

নিজস্ব প্রতিবেদক

১৫ ফেব্রুয়ারি, ২০২৬,  5:12 PM

news image

নির্বাচিত সরকারের শপথ অনুষ্ঠানে ৭ দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণের কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি। উপদেষ্টা রিজওয়ানা হাসান জানান, মন্ত্রিসভায় নির্বাচন কেমন হলো তা নিয়ে আলোচনা হয়েছে। সেই সঙ্গে নির্বাচন নিয়ে বিভিন্ন পক্ষের দৃষ্টিভঙ্গি নিয়েও কথা হয়েছে। সাত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে সরকারপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়নি। নোয়াখালীর হাতিয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতা প্রসঙ্গে তিনি বলেন, এক নারীর ওপর সহিংসতার খবর এসেছে। তার সঙ্গে ওয়েবক্যামে কথা হয়েছে। তাকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা। ফয়েজ আহমদ তৈয়্যবের দেশ ছাড়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ফয়েজ তৈয়ব বিদেশে থাকতেন, রাষ্ট্রীয় কাজ শেষ করে ফিরে গেছেন। তিনি দেড় বছর পরিবারের বাইরে ছিলেন। তার পরিবার নেদারল্যান্ডসেই ছিল। তিনি পরিবারের কাছে ফিরে গেছেন। এটি ভিন্নখাতে নেয়ার সুযোগ নেই। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি। রাষ্ট্রযন্ত্রের কাছে নিশ্চয়ই ভিন্ন কোনো তথ্য ছিল। উপদেষ্টা হিসেবে নিজের সফলতা নিয়ে এক প্রশ্নের জবাবে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ১৮ মাসে সফলতা বা ব্যর্থতা বলার কিছু নেই। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। এখন জনগণ মূল্যায়ন করবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম