ঢাকা ২৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল আরও ৫ শিশু নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ২৮৯ দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা চাইলেন চিফ হুইপ শিক্ষা মন্ত্রণালয়ে সাপের হানা মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

পটুয়াখালীতে সাড়ে ৬ হাজারে বিক্রি হলো এক ইলিশ

#

২০ সেপ্টেম্বর, ২০২৫,  3:33 PM

news image

পটুয়াখালীর কুয়াকাটার আশাখালীতে এক জেলের জালে ধরা পড়লো ২ কেজি ১০০ গ্রাম ওজনের এক ইলিশ। মাছটি ডাকের মাধ্যমে ১ লাখ ২৫ হাজার টাকা মণ দরে প্রতিকেজি ৩ হাজার ১২৫ হাজার হারে ৬ হাজার ৫৬২ টাকায় বিক্রি হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে মাছটি আশাখালি মৎস্য আড়তের মেসার্স হামিম ফিসে নিয়ে এলে ডাকের মাধ্যমে মাছটি বন্ধন ফিস-২ কিনে নেয়। এর আগে, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে আশাখালীর মোহনায় জেলে গিয়াসউদ্দিনের জালে মাছটি ধরা পড়ে। বড় মাছ পেয়ে জেলেরা খুব খুশি। জেলে গিয়াসউদ্দিন বলেন, বঙ্গোপসাগরে আশাখালী মোহনায় পেতে রাখা জাল তুলতেই মাছটি উঠে আসে। আজ সকালে বাজারে নিয়ে আসার পরে নিলামে ৬ হাজার ৫৬২ টাকায় বিক্রি করেছি। মাছটির ক্রেতা ইলিয়াস হোসেন জানান, ২ কেজি-আড়াই কেজির ইলিশ সচারাচর দেখা মেলে না। মাছটি বেশি দামে বিক্রির জন্য আমি ঢাকায় পাঠাব। এ বিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বড় ইলিশ মূলত জেলেদের জন্য সুখবর বয়ে আনে। গভীর সমুদ্রের জেলেদের পাশাপাশি উপকূলের জেলেরাও এখন বড় ইলিশ পাচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম