ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা সবুজবাগে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম উপসর্গে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি ঢাবির হলে বিশ্বকাপ দেখতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ নারীসহ সাবেক ছয় শিক্ষার্থীর ঘর ভাড়া দিতে না পেরে একই পরিবারের ৪ জনের আত্মহত্যা মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করেছে ৩৩ বিজিবি নিজের চিকিৎসায় ৮২ লাখ টাকা খরচের ব্যাখ্যা দিলেন সাবেক ধর্ম উপদেষ্টা

পঞ্চগড়ে বাড়ি থেকে মা ও দুই ছেলের রক্তাক্ত মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

১৫ আগস্ট, ২০২৪,  12:31 PM

news image

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় মা ও দুই ছেলের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার বলরামপুর ইউনিয়নের কুরুলিয়া গ্রামের ব্যবসায়ী সেলিম শেখের বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন- সেলিমের স্ত্রী তাসলিমা আক্তার (৩৫), ছেলে সৈকত (১২) ও সায়হাম (৯)। পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাত ১১টার দিকে বাজার থেকে বাড়ি ফেরেন ব্যবসায়ী সেলিম। এসে ঘরে দরজা খোলা পান তিনি। তখন ঘরে ঢুকে স্ত্রী ও দুই ছেলের রক্তাক্ত মরদেহ দেখতে পান তিনি। এসময় চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসেন। খবর পেয়ে পুলিশসহ সেনাবাহিনী ও প্রশাসনের কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন। গোয়েন্দা পুলিশের সদস্যরা নমুনা সংগ্রহ করে মরদেহ থানায় নিয়ে যান।  সেলিম শেখ বলেন, বাজার থেকে বাড়ি ফিরে দেখি প্রধান ফটকের দরজা খোলা। ঘরের দরজাও খোলা। ভেতরে তিনজনের রক্তমাখা মরদেহ। আমি চিৎকার করে প্রতিবেশীদের ডাকি। আমার স্ত্রী ও দুই ছেলেকে হত্যা করা হয়েছে। আটোয়ারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, ধারণা করা হচ্ছে, ব্যক্তিগত শত্রুতার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সিআইডি পুলিশের সদস্যরা নমুনা সংগ্রহ করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম