ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

পঞ্চগড়ে ঘন কুয়াশার সঙ্গে বেড়েছে শীতের তীব্রতা, তাপমাত্রা ১১ ডিগ্রির ঘরে

#

নিজস্ব প্রতিনিধি

২০ জানুয়ারি, ২০২৫,  10:53 AM

news image

শীত প্রবণ জেলা ও উত্তরের জনপদ পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা। একইসঙ্গে উত্তর-পশ্চিম দিক থেকে বইছে হিমেল হাওয়া, কুয়াশার চাদরে ঢেকে আছে চারপাশ। এতে রবিবারের থেকে কিছুটা তাপমাত্রা বৃদ্ধি পেলেও নাকাল অবস্থা বিরাজ করছে মানুষের জীবনে। অপরদিকে কুয়াশার কারণে সড়ক গুলোতে হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে যানবাহান গুলোকে। সোমববার সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। একই সঙ্গে বাতাসের আদ্রতা ৯৯ শতাংশ রেকর্ড করা হয়। এর আগে রবিবার সকাল ৯টায় দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হলেও দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এর আগে, শনিবার একই সময়ে এখানে তাপমাত্রা রেকর্ড হয় ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ২২ ডিগ্রি সেলসিয়াস। সরেজমিনে দেখা গেছে, জানুয়ারি মাস জুড়ে বেশ কয়েকটি শৈত্যপ্রবাহ বিরাজ করায় নাকাল হয়ে পড়েছে মানুষের জীবন। লোকজন খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছে না। ঘরে ফিরছে সন্ধ্যা গড়ার সঙ্গে সঙ্গে। এদিকে সূর্যের মুখ দেখা মিললেও মাঝে মধ্যে ছড়াতে পারছে না উত্তাপ। এতে রোদের প্রখরতা কম লক্ষ করা গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম