ঢাকা ০১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মার্কিন সেনার বিরুদ্ধে ব্রিটিশ নারীকে নিপীড়নের অভিযোগ, তদন্ত হস্তান্তর নিয়ে বিতর্ক মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের অস্ত্র হাতে ভিডিও ভাইরাল, ‘এসবিএস’ গ্রুপের ৪ সদস্য গ্রেফতার শ্রমিক-পুলিশ সংঘর্ষ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন শেষ মুহূর্তের গোলে ডর্টমুন্ডের সঙ্গে ড্র বায়ার্নের শেষ চেষ্টাও ব্যর্থ, এপস্টেইন-কাণ্ডে মামলায় বড় ধাক্কা খেলেন ট্রাম্প ‘আলোচনা চেয়ে ভ্যান্সের চিঠি পাঠানো ইতিবাচক পদক্ষেপ’ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, যে যে নিয়ম মানতে হবে ৬৩০ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, ৯০ শতাংশ ক্ষতি পুষিয়ে দিল বাইন্যান্স সাবেক সেনা কর্মকর্তা আব্দুল হাফিজ গ্রেফতার

পঞ্চগড়ের তাপমাত্রা ১১.৯ ডিগ্রি সেলসিয়াস

#

নিজস্ব প্রতিনিধি

১১ ডিসেম্বর, ২০২২,  7:58 PM

news image

দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ের তাপমাত্রা প্রতিদিনেই কমতে শুরু করেছে। গত কয়েকদিন ধরে এখানে তাপমাত্রা ১২-১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করলেও একদিনের ব্যবধানে তা নেমে এসেছে ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে। রোববার (১১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে এই তাপমাত্রা রেকর্ড করা হয়। যা সারাদেশের মধ্যে সর্বনিম্ন বলছে আবহাওয়া দপ্তর। এর আগে, শনিবার একই সময়ে এখানে তাপমাত্রা রেকর্ড হয় ১২ ডিগ্রি সেলসিয়াস। হিমালয়ের সবচেয়ে কাছে অবস্থান হওয়ায় সারা দেশের মধ্যে পঞ্চগড়ে শীতের তীব্রতা প্রতি বছরই বেশি থাকে। এবারো আগেভাগেই শীতের আগমনী বার্তা লক্ষ্য করা গেলেও দিনে প্রচণ্ড রোদের কারণে শীতের তীব্রতা দেখা যায়নি। তবে রাত থেকে সকাল অবধি ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকছে বিভিন্ন এলাকা। দিনের বেলা ঝলমলে রোদ থাকলেও সন্ধ্যা হলেই গায়ে জড়াতে হচ্ছে গরম কাপড়। তেঁতুলিয়া আবহাওয়া পর্যেবক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, আজ রোববার সকাল ৯টায় ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গতকাল ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। তবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত রয়েছে। ২৮-৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে দিনের তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। সামনের দিকে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম