ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

পঞ্চগড়ে তাপমাত্রা বাড়লেও কমেনি শীতের প্রকোপ

#

নিজস্ব প্রতিনিধি

১৬ জানুয়ারি, ২০২৫,  11:25 AM

news image

২৪ ঘণ্টার ব্যবধানে তাপমাত্রা বেড়েছে পঞ্চগড়ে। তবে উত্তরের হিমেল হাওয়া অব্যাহত থাকায় কমেনি শীতের প্রকোপ। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বিষয়টি নিশ্চিত করেছেন তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায়। সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, তাপমাত্রা কিছুটা বাড়লেও কনকনে ঠান্ডার পাশাপাশি ঘন কুয়াশায় ঢাকা পথঘাট। শীতের কারণে খেটে খাওয়া মানুষদের দৈনন্দিন কাজকর্মে ব্যাঘাত ঘটছে। স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো শীতার্তদের মাঝে কম্বল বিতরণের উদ্যোগ নিয়েছে। এ বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, ‘মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহে কেটে গিয়ে তাপমাত্রা বাড়লেও শীতের প্রকোপ এখনো কেটে যায়নি। প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়েছে। এর আগে বুধবার (১৫ জানুয়ারি) সকাল ৬টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত মঙ্গলবার (১৪ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় তেঁতুলিয়ায় ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম