ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ প্রধানমন্ত্রীর সফরকে ‘অভূতপূর্ব সাফল্য’ অভিহিত করে সংসদে ধন্যবাদ প্রস্তাব বিরোধীদলীয় নেতার বক্তব্যে টেবিল চাপড়ে স্বাগত জানাল পুরো সংসদ নতুন পে-স্কেল: সরকারি চাকরিজীবীদের বাড়তে পারে যেসব সুবিধা জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে থাকছেন না মেসি ভারতকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করতেই হবে ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা, আহত ছেলে অঞ্জনস ইন্টারন্যাশনাল র‌্যাপিড দাবায় মিনহাজের শিরোপা জয়

পঞ্চগড়ে তাপমাত্রা কমে বইছে মাঝারি শৈত্যপ্রবাহ

#

নিজস্ব প্রতিনিধি

০৮ ফেব্রুয়ারি, ২০২৪,  11:04 AM

news image

পঞ্চগড়ে ফের তাপমাত্রা কমে মাঝারি শৈত্যপ্রবাহে রূপ নিয়েছে। চার দিন পর আবার তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমেছে। মাঘের শেষে আবারও শীতের দাপট বেড়েছে পঞ্চগড়ে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) ভোর ৬টায় জেলায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা রেকর্ডের তথ্যটি জানিয়েছেন জেলার আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ। জেলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, চারদিন পর আবার তাপমাত্রা কমে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে। বৃহস্পতিবার ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ তাপমাত্রায় আজকে এ জেলায় মাঝারি শৈত্যপ্রবাহ বইছে। স্থানীয়রা জানায়, সকাল থেকে অবারও হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে। ঘন কুয়াশা নেই তবে ভোরে সামান্য কুয়াশাও দেখা গিয়েছে। সূর্যের দেখা মিলেছে তবে রোদের উত্তাপ নেই। মাঝে মাঝে উত্তরের ঠান্ডা বাতাস বয়ে যাওয়ায় প্রচন্ড শীত অনুভূত হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম