ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

পঞ্চগড়ে তাপমাত্রার পারদ ১০ ডিগ্রির ঘরে, ঘন কুয়াশা

#

নিজস্ব প্রতিনিধি

২৭ জানুয়ারি, ২০২৫,  11:08 AM

news image

দেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রার পারদ এখন ১০ ডিগ্রির ঘরে। গত তিন দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পর তাপমাত্রা খানিকটা বাড়লেও ঘন কুয়াশায় ঢাকা পড়েছে চারপাশ। একইসঙ্গে অনুভূত হচ্ছে কনকনে শীত। এতে বিপাকে পড়েছে মানুষজন। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ। রাস্তায় গাড়ি চলছে হেডলাইট জ্বালিয়ে। আবহাওয়া অফিস বলছে, তিন দিন ধরে জেলার তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে থাকলেও সোমবার (২৭ জানুয়ারি) সকাল ৬টায় রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। গত শুক্রবার সকাল ৯টায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। পরদিন শনিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এরপর রোববার সকাল ৯টায় তাপমাত্রা ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।   সোমবার সকালে দেখা যায়, কুয়াশায় ঢাকা পড়ে আছে পথঘাট। ঠান্ডা বাতাসের কারণে অনুভূত হচ্ছে কনকনে শীত। বাইরে খুব বেশি মানুষ বের হচ্ছেন না। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা।   তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বলেন, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় এবং আকাশে মেঘ থাকায় ঘন কুয়াশায় ঢেকে আছে পুরো জেলা। একইসঙ্গে কয়েকগুণ হাড়ে বেড়েছে কনকনে শীতের অনুভূতি। জানুয়ারির বাকি সময়েও তাপমাত্রা এমন থাকতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম