ঢাকা ০৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

নয়-ছয়ের সুদের হারে আর ফিরবে না অর্থনীতি: গভর্নর

#

নিজস্ব প্রতিবেদক

২৭ জানুয়ারি, ২০২৬,  9:58 PM

news image

চাপিয়ে দেয়া নয়-ছয়ের সুদের হারে দেশের অর্থনীতি আর ফিরে যাবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে ‘আইসিসি রাউন্ড টেবিল অন ইমপ্লিকেশনস অফ এলডিসি গ্র্যাজুয়েশন ফর ব্যাংকিং ইন্ডাস্ট্রি: বাংলাদেশ পারস্পেকটিভ’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। গভর্নর বলেন, সুদের হার এই মুহূর্তে বেশি রয়েছে। সময়ের প্রয়োজনে এলডিসিতে যাবে বাংলাদেশ, তবে রাজনৈতিকভাবে চাপিয়ে দেয়া নয় ছয় সুদের হারে ফিরে যাবে না আর্থিক খাত। বাজারভিত্তিক সুদের হার নির্ধারিত হবে জানিয়ে তিনি আরও বলেন, যার জন্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসতেই হবে। এর জন্য খেলাপি হার কমাতে হবে। এলডিসি হোক বা না হোক উন্নয়নের স্বার্থেই মূল্যস্ফীতি কমানো, বৈদেশিক মুদ্রার দামে স্থিতিশীলতা, খেলাপি কমিয়ে আমানতকারীদের ফেরানো, রিজার্ভ ভালা অবস্থানে নেয়া সার্বিক উন্নয়নের অংশ। এদিকে, অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট একে আজাদ বলেন, ১২ লাখ মানুষ বেকার হয়েছে এখন পর্যন্ত, বেসরকারি খাতে ঋণ কমেছে; সরকারের বেড়েছে। শুধুমাত্র কঠোর মুদ্রানীতি দিয়ে আর্থিক খাত ফেরানো সম্ভব নয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম