ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

নৌকাসহ ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

#

নিজস্ব প্রতিনিধি

১৩ আগস্ট, ২০২৫,  5:18 PM

news image

কক্সবাজারের টেকনাফের নাফ নদীর জলসীমা থেকে নৌকাসহ স্থানীয় পাঁচ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি । মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যার দিকে তাদের নিয়ে যাওয়া হয় বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন। ভুক্তভোগী জেলেরা হলেন মো. ইলিয়াস, তার দুই ছেলে আক্কল আলী ও নুর হোসেন এবং সাবের হোসেন ও সাইফুল ইসলাম। তারা সবাই টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহ পরীর দ্বীপ জালিয়া পাড়া গ্রামের বাসিন্দা। ইউএনও শেখ এহসান উদ্দিন জানান, নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা নাইক্ষ্যংদিয়ার কাছাকাছি এলাকা থেকে আরাকান আর্মির সদস্যরা স্পিডবোটে করে অস্ত্রের মুখে তাদের ধরে নিয়ে যায়। এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ মেলেনি। বিজিবির তথ্য বলছে, গত ৮ মাসে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নাফ নদী সংলগ্ন এলাকা থেকে অন্তত ২৫১ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি। এর মধ্যে চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত অপহৃত হন ১৭৬ জন। আর তাদের মধ্যে প্রায় ২০০ জনকে কয়েক দফায় বিজিবির সহায়তায় ফেরত আনা হয়েছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম