ঢাকা ৩০ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
ইন্টারনেটের গতির মতো আধুনিকতার সাথে তাল মিলিয়ে চলবে ডিএসসিসি: প্রশাসক আবদুস সালাম লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত তেলের দাম ‘ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন ভারত-বাংলাদেশ সম্পর্কের উন্নতি না হয়’ নোয়াখালীতে আলোচিত স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় ঘোষণা: গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড স্বাভাবিক জীবনে ফিরছেন মির্জা আব্বাস ভয়াল ২৯ এপ্রিল—১৯৯১ একটি তারিখ উপকূলবাসীর অমোচনীয় শোকের নাম অর্থনীতিকে গতিশীল করতে ব্যবসায়ীদের মতামতকে গুরুত্ব দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী বিরোধী দলকে রাজনীতি শেখার পরামর্শ দিলেন সেতুমন্ত্রী বিগত সরকার বিদ্যুতের ৪০ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে: অর্থমন্ত্রী বিশ্ববাজারে আরেক দফা বাড়ল তেলের দাম

নোয়াখালীতে পুকুরে ঘুরে বেড়াচ্ছে বিশাল এক কুমির

#

নিজস্ব প্রতিনিধি

২৬ জুন, ২০২৫,  1:15 PM

news image

নোয়াখালীর হাতিয়া উপজেলায় পুকুরে দেখা মিলল বিশাল আকৃতির একটি কুমিরের। বুধবার সন্ধ্যায় হাতিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মাসুদ শরীফের বাড়ির পুকুরে দেখা মেলে এ কুমিরের। বিষয়টি জানাজানি হলে এক নজর দেখার জন্য উৎসুক জনতা ও এলাকাবাসী ভিড় করেন সেখানে। খবর পেয়ে বন বিভাগের লোকজন এলেও কুমিরটি দেখে চলে গেছে। এলাকাবাসী জানান, পুকুরপাড়ে ভিড় করেন উৎসুক জনতা। অনেকেই ছবি ও ভিডিও ধারণ করেন। তবে কুমিরটি কোথা থেকে এসেছে বা কীভাবে পুকুরে এলো, সে বিষয়ে কেউ নিশ্চিত নয়। এদিকে কুমির আতঙ্কে রাতভর পাহারা বসিয়েছিলেন স্থানীয় যুবকরা। শিশু ও বৃদ্ধদের পুকুরের ধারে যেতে নিষেধ করা হয়েছে। পুকুরের মালিক মাসুদ শরীফ বলেন, তিন দিন আগে এক প্রতিবেশী তার রান্নাঘরের পাশে একটি কুমির দেখতে পান।

তারপর তারা লাঠিসোঁটা নিয়ে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু কুমিরটির বিশাল আকৃতি দেখে তারা সবাই ভয় পেয়ে যান। আশপাশের সবাইকে সতর্ক করেন। তিনি আরও বলেন, ‘বুধবার সন্ধ্যায় আমার স্ত্রী পুকুরে কুমিরটি দেখতে পেয়ে আমাকে জানায়। আমি ফায়ার সার্ভিস ও বন বিভাগকে জানালে তারা এসে দেখে গেলেও উদ্ধার করতে পারেনি। কুমির উদ্ধার করা তাদের কাজ নয় বলে তারা চলে যায়।’ স্থানীয় বাসিন্দা আবদুল হালিম বলেন, ‘প্রথমে ভাবছিলাম গুজব। কিন্তু বিকেলের দিকে নিজের চোখে দেখে অবাক হয়ে যাই। ওটা আসলেই একটা বড় কুমির। আমরা এখন আতঙ্কে আছি, বিশেষ করে বাচ্চাদের নিয়ে।’ হাতিয়া উপকূলীয় বন বিভাগের নলচিরা রেঞ্জের বিট অফিসার আরিফুল ইসলাম বলেন, ‘আমরা খবর পেয়ে বিকেলে গিয়েছিলাম।

সন্ধ্যা হয়ে যাওয়ায় ভালোভাবে দেখতে পারিনি। আজ আবারও আমরা সেখানে যাব এবং এটি উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’ হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। অনেকেই আমাকে বলেছেন। কেউ বলছেন কুমির আবার কেউ বলছেন কুমির সদৃশ। তবে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে। এলাকাবাসীকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম