ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

নেদারল্যান্ডসের গোলবন্যায় ভেসে গেল মাল্টা

#

স্পোর্টস ডেস্ক

১১ জুন, ২০২৫,  10:57 AM

news image

বিশ্বকাপ বাছাই পর্বে দুর্বল প্রতিপক্ষ মাল্টার বিপক্ষে গোল বন্যা বইয়ে দিয়েছে নেদারল্যান্ডস। মঙ্গলবার রাতে একপেশে ম্যাচে ৮-০ গোলে জয় তুলে নেয় ডাচরা। এই ম্যাচে জোড়া গোল করে রেকর্ড বইয়ে নাম লেখালেন মেমফিস ডিপাই, স্পর্শ করলেন কিংবদন্তি রবিন ফন পার্সির সর্বোচ্চ গোলের রেকর্ড। খেলার শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল রোনাল্ড কুমানের দল। ম্যাচের নবম মিনিটে সফল পেনাল্টি কিকে দলকে এগিয়ে দেন মেমফিস ডিপাই। এরপর ১৬তম মিনিটে আরেকটি দুর্দান্ত গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। এই গোলের মধ্য দিয়ে জাতীয় দলের হয়ে ৫০তম গোলের দেখা পান মেমফিস, যা রবিন ফন পার্সির সমান। দুজনই করেছেন ১০২ ম্যাচে ৫০ গোল। বাকিরাও পিছিয়ে ছিলেন না। বদলি হিসেবে নামা ডনিয়েল মালেন করেন জোড়া গোল। এছাড়া অধিনায়ক ভার্জিল ফন ডাইক, জাভি সিমন্স, নোয়া ল্যাং ও মিকি ফন ডি ফেন একটি করে গোল করে স্কোরবোর্ড সমৃদ্ধ করেন। টানা দ্বিতীয় জয়ে বাছাই পর্বে নিজেদের অবস্থান আরও শক্ত করল নেদারল্যান্ডস। আগের ম্যাচে ফিনল্যান্ডকে হারিয়ে শুভ সূচনা করেছিল কুমানের দল।এ ম্যাচে হলুদ কার্ড পাওয়া কোনো খেলোয়াড়কে মাঠে নামাননি ডাচ কোচ। কারণ, আগামী ম্যাচে প্রতিদ্বন্দ্বী পোল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াইয়ে পূর্ণ শক্তির দল চান তিনি। গ্রুপ পর্বে এই ম্যাচ হতে পারে ভাগ্য নির্ধারণের মুখোমুখি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম