ঢাকা ০৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে তিন পুলিশ সদস্যসহ চারজনকে কুপিয়ে জখম স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অবহেলার ক্ষেত্রে বদলি নয়, সরাসরি চাকরিচ্যুতি : স্বাস্থ্যমন্ত্রী কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার : পানিসম্পদমন্ত্রী দেশ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী চকবাজারের আশিক টাওয়ারে আগুন আ.লীগের আর কোনোদিন দেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়: প্রধানমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য আটক চার নদ-নদীতে তীব্র ভাঙন, বন্যা নিয়ে দুঃসংবাদ জুলাই স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নুরুল হক নুরের জামিন, কারামুক্ত হচ্ছেন আজই

#

নিজস্ব প্রতিবেদক

০৬ আগস্ট, ২০২৪,  1:55 PM

news image

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সহিংসতার ঘটনায় রাজধানীর পৃথক দুই মামলায় জামিন পেয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হায়দার আলী ও মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালত এই আদেশ দেন। নুরের পক্ষের আইনজীবী খাদেমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পৃথক দুই মামলায় জামিন পেয়েছেন নুর। আশা করি, আজই তিনি কারামুক্ত হচ্ছেন। এদিন সেতু ভবনে নাশকতার ঘটনায় বনানী থানার মামলায় এবং মেট্রোরেলে নাশকতার কাফরুল মামলায় জামিন চেয়ে আবেদন করেন আইনজীবী গোলাম সারোয়ার খান জুয়েল, নুর এরশাদ সিদ্দিকী, খাদেমুল ইসলাম, মো. পারভেজ, হাবিবুর রহমান ও শেখ শওকত হোসেন। শুনানি শেষে আদালত এই দুই মামলায় জামিন মঞ্জুর করেন। এর আগে গত ২১ জুলাই বনানীর সেতু ভবনে হামলা মামলায় নুরের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে ২৬ জুলাই রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর কাজীপাড়া মেট্রোরেল স্টেশনে নাশকতার মামলায় ২৮ জুলাই নুরের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ১ আগস্ট রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম