ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

নিয়ম ভাঙায় এক ম্যাচ নিষিদ্ধ পান্ত

#

স্পোর্টস ডেস্ক

১২ মে, ২০২৪,  10:43 AM

news image

রাজস্থান রয়্যালসের বিপক্ষে মন্থর ওভার-রেটের কারণে বড় শাস্তি পেয়েছেন রিশাভ পান্ত। আইপিএলে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ককে। আজ রবিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না তিনি। শুধু নিষেধাজ্ঞাই নয়, ৩০ লাখ রুপি জরিমানা করা হয়েছে পান্তকে। সঙ্গে ওই ম্যাচে খেলা দিল্লির ক্রিকেটারদের প্রত্যেককে জরিমানা করা হয়েছে। তাদের দিতে হবে ১২ লাখ রুপি কিংবা ম্যাচ ফির ৫০ শতাংশ, যেটা সর্বনিম্ন। আইপিএলের চলতি আসরে এনিয়ে তৃতীয়বার মন্থর ওভার-রেটের নিয়ম ভেঙেছেন পান্ত। তাই কিপার-ব্যাটসম্যানকে ছাড়া বেঙ্গালুরুর বিপক্ষে খেলতে হবে দিল্লিকে। বিসিসিআইয়ের বিবৃতিতে বলা হয়েছে, আইপিএলের আচরণবিধির ৮ নম্বর ধারা অনুযায়ী ম্যাচ রেফারির রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আপিল করেছিল দিল্লি। আবেদনটি পর্যালোচনার জন্য বিসিসিআইয়ের ন্যায়পালের কাছে পাঠানো হয়। ন্যায়পাল একটি ভার্চুয়াল শুনানি পরিচালনা করে নিশ্চিত করেন যে, ম্যাচ রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত ও মানা বাধ্যতামূলক। শুনানিতে পান্তের সঙ্গে উপস্থিত ছিলেন দিল্লির ক্রিকেট পরিচালক সৌরভ গাঙ্গুলি, প্রধান কোচ রিকি পন্টিং ও প্রধান নির্বাহী সুনিল গুপ্তা। আপিলে ইনিংস দেরিতে শেষ হওয়ার একাধিক কারণ উল্লেখ করেছে দিল্লি। যার মধ্যে রয়েছে, রাজস্থানের ব্যাটসম্যানদের ১৩টি ছক্কা মারার বিষয়টি। এছাড়া সাঞ্জু স্যামসনের আউটের বিতর্কিত সিদ্ধান্তটি নিয়েও অতিরিক্ত সময় ব্যয় হয়েছিলসেদিন। আইপিএলে প্রতিটি দলকে তাদের ২০ ওভারের ইনিংস শেষ করতে ৮৫ মিনিট সময় দেওয়া হয়। গত মঙ্গলবার রাজস্থানের বিপক্ষে দিল্লির বোলিং শেষ করতে ১১৭.৮২ মিনিট লেগেছিল।  রাজস্থানের বিপক্ষে ম্যাচটি অবশ্য ২০ রানে জিতেছিল দিল্লি। তাদের ২২১ রান তাড়ায় ২০১ রান করেছিল রাজস্থান। ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলে এখন পঞ্চম স্থানে আছে দিল্লি। প্লে অফে খেলতে বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচটি তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম