ঢাকা ১১ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি, প্রতিমার স্বর্ণালংকারসহ প্রায় ১৮ লাখ টাকার সম্পদ লুট সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেয়ার অধিকার নেই: তাহের দুদকের মামলা: জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, মুক্তিতে বাধা নেই পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের সরবরাহ বাড়িয়েছে বিপিসি ঈদের ছুটির বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু ঢাকা-১৩ আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করে আদালতে মামুনুল হক অর্থনীতিতে নারী-পুরুষ সমান অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ স্বর্ণের দাম আরও বাড়ল পবিত্র ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসি’র বিশেষ তৎপরতা

নিয়ন্ত্রণ হারিয়ে খাবার হোটেলে কাভার্ড ভ্যান, নিহত ৫

#

নিজস্ব প্রতিনিধি

০২ ডিসেম্বর, ২০২২,  3:09 PM

news image

যশোরের মণিরামপুরের বেপারিতলায় নিয়ন্ত্রণ হারিয়ে খাবার হোটেলে কাভার্ড ভ্যান ঢুকে পড়ায় পাঁচজন নিহত হয়েছে। শুক্রবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে পিতা-পুত্রও রয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। নিহতরা হলেন— মণিরামপুর উপজেলার টুনিয়াঘরা গ্রামের আহম্মদ আলীর ছেলে হাবিবুর রহমান (৫৫), তার ছেলে তাওসী (৭), জয়পুর গ্রামের আব্দুল মমিনের ছেলে জিয়ারুল (৩৫), টুনিয়াঘরা গ্রামের বাবুর ছেলে তৌহিদুর রহমান (৩৫) ও মফিজ মীরের ছেলে মীর সামসুল (৫০)। স্থানীয়রা জানান, দ্রুতগামী কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি হোটেলে ঢুকে পড়লে তারা হতাহত হন। দুর্ঘটনার পরপরই যশোর-মনিরামপুর সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। যশোর পুলিশের মুখপত্র জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ রুপম কুমার সরকার বলেন, সকালে একটি কাভার্ডভ্যান যার (রেজি. ঢাকা মেট্রো-ন-২০-১৭৫১) দ্রুত গতিতে জনৈক তালেবের খাবারের হোটেলে ঢুকে যায়। ওই সময় হতাহতের ঘটনা ঘটে। ঘটনার পরপরই কাভার্ড ভ্যানের চালাক পালিয়ে যায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম