ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৪৩০, নিখোঁজ ৫১ হাজার রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড করাচিতে রেঞ্জার্স সদর দফতরে সশস্ত্র হামলা, নিহত ৭ ব্রাজিল-জাপানের রেকর্ডে ভাগ বসালো আর্জেন্টিনা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধার ৬৭ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে: শিক্ষামন্ত্রী তরুণকে আটকে মুক্তিপণ দাবি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৩ মেট্রোরেলের তারে গ্যাস বেলুন, ২০ মিনিট বন্ধ ছিল ট্রেন চলাচল সারাদেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আজ মহানাটকীয় ৩-৩ ড্রয়ে নকআউটে অস্ট্রিয়া ও আলজেরিয়া অদম্য মেসি, বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোলের নতুন কীর্তি

নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস, নিহত ১

#

নিজস্ব প্রতিনিধি

২৯ জুন, ২০২৪,  11:29 AM

news image

চট্টগ্রামের ফৌজদারহাটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৪ জন। এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট তৈরি হয়েছে। এরইমধ্যে ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করেছে। শনিবার (২৯ জুন) সকালে ফৌজদারহাটের ফকিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই বাসটি ফেনির দিকে যাচ্ছিলো। হঠাৎ কোনো কারণে ব্রেক চাপেন চালক। রাস্তা পিচ্ছিল থাকার ফলে এ সময় গাড়িটি উল্টে যায়। অনেকে আবার বলছেন, গাড়িটির গতি বেশি ছিল, যার কারণে ব্রেক ধরতে পারেননি চালক। স্থানীয়দের মধ্যে কয়েকজন বিকট শব্দে চাকা ফাটার আওয়াজ পেয়েছেন বলেও জানা গেছে। তবে, ঠিক কী কারণে গাড়িটি এভাবে সড়কে উল্টে গেলো সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের মবিলাইজিং অফিসার (এমও)। তিনি বলেন, ‘সকাল ৯টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি উল্টে গেছে। খবর পাওয়া মাত্রই উদ্ধারে ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ শুরু করেছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম