ঢাকা ২৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের 'উৎসব'

#

নিজস্ব প্রতিনিধি

১৮ অক্টোবর, ২০২৫,  11:01 AM

news image

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বরিশালের গৌরনদী উপজেলার আড়িয়াল নদীর মিয়ারচর অংশে একশ্রেণির অসাধু জেলে অবাধে মা ইলিশ শিকার করছে। প্রশাসন ও মৎস্য বিভাগের নিয়মিত অভিযান চলমান থাকলেও কৌশল খাটিয়ে তারা নদীতে মাছ ধরা অব্যাহত রেখেছে। এমনকি ধরা পড়া ইলিশ নদীর তীরবর্তী বিভিন্ন স্থানে প্রকাশ্যে বিক্রিও হচ্ছে। অভিযান চালানো সত্ত্বেও সুফল না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন স্থানীয় কর্তৃপক্ষ। উল্টো অভিযানের সময় জেলেদের পক্ষ থেকে প্রশাসনিক দলের ওপর হামলার ঘটনাও ঘটছে বলে জানা গেছে। মিয়ারচর এলাকার নদী তীরবর্তী বাসিন্দারা জানান, নিষেধাজ্ঞার প্রথম দুদিন জেলেরা পরিস্থিতি পর্যবেক্ষণ করলেও এখন তারা পরিস্থিতি বুঝে জাল নিয়ে নদীতে নামছেন। তবে দিনে কমসংখ্যক জেলে নামলেও রাতের বেলায় শিকারির সংখ্যা বহুগুণ বেড়ে যায়। এসব অসাধু জেলেরা অভিযানের ট্রলার দেখলেই দ্রুত সরু ও ছোট খালে ঢুকে পড়ে। নদী তীরে বসবাসকারী স্থানীয়রা বলছেন, এই সরু খালগুলোই তাদের জন্য নিরাপদ আশ্রয় হিসেবে কাজ করছে, যে কারণে প্রশাসনের পক্ষে তাদের ধরা কঠিন হয়ে পড়ছে। দু-একজন ধরা পড়লেও তারা জরিমানার পর দ্রুত আবার নদীতে নেমে পড়ছেন। এই পরিস্থিতিতে উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেনজিৎ দেবনাথ জানান, ইলিশ শিকার বন্ধে প্রতিদিনই তাদের পক্ষ থেকে অভিযান চালানো হচ্ছে। তিনি নিশ্চিত করেন, গতকালও দুজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইব্রাহীম মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে থাকার বার্তা দিয়ে বলেন, মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে নামা দলের ওপর হামলা সত্ত্বেও আমাদের এই অভিযান অব্যাহত রয়েছে। নিষেধাজ্ঞার শেষ দিন পর্যন্ত নদীতে অভিযান চলবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম