ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
মৎস্যচাষে বৈশ্বিক স্বীকৃতি, শীর্ষ পাঁচে বাংলাদেশ আইসিসির কাছে বিসিবির অর্থায়ন বন্ধের আবেদন, আলোচনায় বুলবুল এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার পরিকল্পনায় ইসি পাগলা মসজিদে এবার মিলল ৪৩ বস্তা টাকা, চলছে গণনা রাজধানীতে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে আহত ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০ গোলরক্ষকের ভুলে বিশ্বকাপ থেকে উরুগুয়ের বিদায় ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র জরুরি বার্তা হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

নির্বাচন নিয়ে কথা বলতে রাজশাহীতে আসিনি: আইন উপদেষ্টা

#

নিজস্ব প্রতিনিধি

০৮ নভেম্বর, ২০২৫,  1:15 PM

news image

রাজশাহী সফরে গিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো কথা বলতে রাজি হননি আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। সেখানে সাংবাদিকরা নির্বাচন নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে কথা বলতে আমি রাজশাহীতে আসিনি।’ শনিবার (৮ নভেম্বর) সকালে নগরীর রাজশাহী মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাভুক্ত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, ‘সারাদেশে শতাধিক টিটিসি আছে। এখানে যারা কাজ করেন, তারা কর্মসংস্থানের জন্য দেশে-বিদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মেয়েদের যে টিটিসি রাজশাহীতে অবস্থিত সেটি বাংলাদেশের মধ্যে অন্যতম।’ তিনি আরও বলেন, ‘টিটিসিতে এত নিষ্ঠার সঙ্গে সবাই কাজ করছে দেখে খুবই ভালো লাগল। এমনি রাজশাহীতে আসলেই মনটা ভালো লাগে, এত সুন্দর একটা শহর, এত পরিচ্ছন্ন! আর আপনাদের, মানে রাজশাহীর মানুষদেরকে আমি খুবই পছন্দ করি।’ এর আগে সকাল সোয়া ১০টার দিকে তিনি প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় রাজশাহী জেলা প্রশাসকসহ টিটিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে নাটোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনের উদ্দেশে রাজশাহী থেকে নাটোরের পথে রওনা হন আসিফ নজরুল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম