ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

নির্বাচন উপযোগী পরিবেশ এখনো নিশ্চিত হয়নি: নায়েবে আমির

#

নিজস্ব প্রতিবেদক

০৬ আগস্ট, ২০২৫,  3:03 PM

news image

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখলেও জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, দাবি না মেনে নির্বাচন দিলে আন্দোলনে নামতে বাধ্য হবে জামায়াত। বুধবার (০৬ আগস্ট) রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। আবদুল্লাহ মো. তাহের আরও বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণা ইতিবাচক। তবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করে নির্বাচনের ঘোষণা দিলে ভালো হতো৷ নির্বাচন উপযোগী পরিবেশ এখনো নিশ্চিত হয়নি। জুলাই ঘোষণাপত্র অপূর্ণাঙ্গ উল্লেখ করে তিনি বলেন, জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি সেখানে৷ জুলাই ঘোষণাপত্র ও সনদের আইনি ভিত্তি অন্তর্বর্তীকালীন সরকারকেই দিতে হবে। তিনি বলেন, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনই জাতির আকাঙ্ক্ষা। পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও জানান তাহের সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন, দাবি না মেনে নির্বাচন দিলে আন্দোলনে নামতে বাধ্য হবে জামায়াত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম