ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ সময়ের দাবি: নুর

#

নিজস্ব প্রতিবেদক

২২ মে, ২০২৫,  2:14 PM

news image

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ সময়ের দাবি। অনতিবিলম্বে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দিন। বৃহস্পতিবার (২২ মে) সকালে রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান। নুর বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল, তা এই সরকারের কারণে ফাটল ধরেছে। সরকারের নিরপেক্ষতা এখন প্রশ্নবিদ্ধ।’ দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবি জানিয়ে তিনি বলেন, ‘আগামী নির্বাচনের জন্য আমাদের নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে, কারণ এই সরকার গ্রহণযোগ্যতা হারিয়েছে।’ গণঅধিকার পরিষদ সভাপতি বলেন, ‘জাতীয় নির্বাচনের রোডম্যাপ দেয়া এখন সময়ের দাবি। না হলে সংকট আরও বাড়বে। নির্বাচনী রোডম্যাপ ছাড়া স্বস্তি আসবে না।’ তিনি বলেন, ‘বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেয়া যাবে না। তথাকথিত মানবিক করিডরের নামে খাল কেটে কুমির আনা যাবে না।’ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের বিরুদ্ধে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণের অভিযোগ তুলে নুর বলেন, ‘নির্বাচনী রোডম্যাপের জন্য প্রয়োজনে আবার মাঠে নামবো।’ এ সময় এক সপ্তাহের মধ্যে জাতীয় সংলাপ ডাকার আহ্বান জানিয়ে সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনের তফসিল দেয়ারও দাবি জানান গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম