ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করল সিরিয়া

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ জুলাই, ২০২৫,  5:11 PM

news image

বাশার আল আসাদের পতনের পর সিরিয়ায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নির্বাচন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা-কে এই তথ্য জানিয়েছেন হায়ার পিপলস অ্যাসেম্বলি নির্বাচনী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ তাহা আল-আহমাদ। তিনি জানান, আগামী ১৫ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। পার্লামেন্টের মোট ২১০টি আসনের মধ্যে এক-তৃতীয়াংশে (৭০টি আসন) সরাসরি মনোনয়ন দেবেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল শারা। বাকি আসনগুলো নির্বাচিত হবে পরোক্ষভাবে। নির্বাচনে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে নির্বাচন পরিচালনার কাজে কমপক্ষে ২০ শতাংশ নারী যুক্ত থাকবেন বলেও জানান মোহাম্মদ তাহা আল-আহমাদ। পুরো নির্বাচন আন্তর্জাতিক সংস্থাগুলোর পর্যবেক্ষণে পরিচালিত হবে। সূত্র : রয়টার্স।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম