ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’ বলা এএসআই প্রত্যাহার শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী প্রতিটি শিশুর জন্য নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশ বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভারত ক্ষমা না চাওয়ায় লিজেন্ডস টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াল পাকিস্তান জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ

নির্বাচনের তপশিল: সিইসির ভাষণ সম্প্রচারের প্রস্তুতি নিতে বিটিভি-বেতারকে ইসির চিঠি

#

নিজস্ব প্রতিবেদক

০৮ ডিসেম্বর, ২০২৫,  10:35 PM

news image

চলতি সপ্তাহেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার কথা রয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সম্প্রচারিত ভাষণে তফসিল ঘোষণা করবেন। ইতোমধ্যে সেই ভাষণ ধারণ ও সম্প্রচারে প্রস্তুত থাকতে রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল বিটিভি ও বাংলাদেশ বেতারকে চিঠি দিয়েছে ইসি। সোমবার ইসি সচিব আখতার আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।  ইসি সচিব বলেন, প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করার জন্য বাংলাদেশ টেলিভিশন ও বাংলদেশ বেতারকে চিঠি দিয়েছে। রেকর্ডের জন্য ১০ ডিসেম্বর ডাকা হয়েছে। তবে কোন সময় রেকর্ড হবে তা কমিশন জানিয়ে দেবে। সূত্র জানায়, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তফসিল ঘোষণা হতে পারে। আর ১২ ফেব্রুয়ারি হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। তবে ৮ ও ১০ ফেব্রুয়ারির সম্ভাবনাও আছে।  নির্বাচন কমিশন ভোটের তফসিল ঘোষণার সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে তাদের প্রস্তুতি সম্পর্কে জানিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।  সরকারপ্রধান এ ব্যাপারে সন্তোষ প্রকাশ করেছেন। একটি সুষ্ঠু, সুন্দর ও ঐতিহাসিক নির্বাচন উপহার দিতে তিনি নির্বাচন কমিশনের প্রতি নির্দেশনা দিয়েছেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম