ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

নির্বাচনী প্রস্তুতি: ইসির সভা আজ

#

নিজস্ব প্রতিবেদক

১৯ জুন, ২০২৫,  11:07 AM

news image

জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন কমিশনের সপ্তম কমিশন সভা।  বৃহস্পতিবার (১৯ জুন) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম এক বিজ্ঞপ্তিতে জানান, সভায় ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫’ এবং ‘জাতীয় সংসদে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ’ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন বিভিন্ন প্রস্তুতিমূলক কার্যক্রম গ্রহণ করছে। এরই অংশ হিসেবে এই সভাকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম