ঢাকা ২৯ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
লিমনের মরদেহ দু-এক দিনের মধ্যেই দেশে ফিরবে ইরাকে মার্কিন দূতাবাসসংলগ্ন গ্রিন জোনে ড্রোন, গুলি চালাল বিমান প্রতিরক্ষা সিরিজ জয়ের লড়াইয়ে যেমন হচ্ছে বাংলাদেশের একাদশ চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন বরিশালে বজ্রপাতে শিক্ষকসহ আহত ১৬ হাদিসের আলোকে: মানসিক প্রশান্তি লাভের চার উপাদান দুই ঘণ্টা পর স্বাভাবিক পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুট আইপিএলে আর ফিরতে চান না ওয়ার্নার সাত সকালে রাজধানীতে মুষলধারে বৃষ্টি সরকারের হস্তক্ষেপে পদত্যাগ করলেন শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা

নিয়ন্ত্রণ হারিয়ে পিলারের সঙ্গে মাইক্রোর ধাক্কা, চালকসহ ৩ জন নিহত

#

স্পোর্টস ডেস্ক

১৯ জুন, ২০২২,  11:02 AM

news image

ঢাকার নবাবগঞ্জে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পিলারের সঙ্গে ধাক্কা লেগে চালকসহ ৩ জন নিহত হয়েছেন। রোববার ভোর ৫টার দিকে নবাবগঞ্জে বাগমারা এলাকায় প্যারাগন হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে যাওয়া নবাবগঞ্জ থানার এসআই আলমগীর হোসেন টেলিফোনে জানান, পিলারের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই আবুল কাশেম (৫০) ও ফারাহানা ( ৮) নামে দুজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় চালক মনির খান বিল্লালকে (৩৫) ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নবাবগঞ্জ থানার ওসি মো. সিরাজুল ইসলাম শেখ (পিপিএম) বলেন, দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা দোহারের রায়পাড়ার বাসিন্দা। তারা সম্ভবত বিমানবন্দর থেকে ফিরছিলেন। দুর্ঘটনার ধরন দেখে মনে হয়েছে, চালক তন্দ্রাচ্ছন্ন অবস্থায় গাড়িটি চালাচ্ছিলেন।   

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম