ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

লিমনের মরদেহ দু-এক দিনের মধ্যেই দেশে ফিরবে

#

২৯ এপ্রিল, ২০২৬,  11:25 AM

news image

যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শেষ হতে আরো দু’এক দিন সময় লাগতে পারে। বুধবার (২৯ এপ্রিল) ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, পুলিশ আজ জামিল লিমনের মরদেহ অন্ত্যেষ্টিক্রিয়া কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে। মিয়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট বাংলাদেশি কমিউনিটির সঙ্গে আলোচনা করে মরদেহ হস্তান্তরের এ সিদ্ধান্ত নেয়। মরদেহ হস্তান্তরের আগে লিমনের পরিবারের সম্মতি নেওয়া হয়েছে। মুসলিম রীতিতে লাশের পরবর্তী সব প্রক্রিয়া সম্পন্ন করা হবে। ফেসবুক পোস্টে গোলাম মোর্তোজা আরো জানান, মরদেহ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হতে আরো দু’এক দিন সময় লাগতে পারে। প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর শুক্রবার পুলিশ জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করে। একই দিন পিএইচডি শিক্ষার্থী বাংলাদেশিনাহিদা সুলতানা বৃষ্টিও নিখোঁজ হন। তার মরদেহের অংশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার ফ্লোরিডার আই-২৭৫ ও ফোর্থ স্ট্রিট নর্থ সংলগ্ন একটি জলাশয় থেকে ওই অংশ উদ্ধার করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম