ঢাকা ০৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিমান বাংলাদেশের প্রধান কার্যালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়া পরীক্ষা, আইনগত ব্যবস্থা নেওয়ার মতো কিছু পাওয়া যায়নি জামদানি শাড়ি ও খোঁপায় বেলি ফুলের সাজে নজর কাড়লেন মায়াবতী পূর্ণিমা বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা

নিত্যপণ্যের বাজারে কড়া নজরদারির নির্দেশ

#

নিজস্ব প্রতিবেদক

১১ অক্টোবর, ২০২২,  9:10 PM

news image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিত্যপণ্যের বাজারে কড়া নজরদারির নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। মঙ্গলবার (১১ অক্টোবর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন মন্ত্রী।সেপ্টেম্বরে সার্বিক মূল্যস্ফীতি ৯ দশমিক ১ শতাংশ উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, একা বাংলাদেশের পক্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা অসম্ভব। অসাধু ব্যবসায়ীরা এ দুরবস্থার সুযোগে নিত্যপণ্য মজুত করছে বলেও মন্তব্য করেন তিনি। পণ্য সরবরাহের পথে কোনো রকম বাধা দেয়ার চেষ্টা করা হলে সরকার তা সহ্য করবে না বলেও জানান মন্ত্রী। সভায় ৭ হাজার ১৮ কোটি ৭৩ লাখ টাকার ৬টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একেনেক। এর মধ্যে রয়েছে সরকারি অর্থায়নে ৪ হাজার ৩৬২ কোটি ৬৩ লাখ টাকা, বৈদেশিক অর্থায়নে ২ হাজার ৩৮৬ কোটি ৪৮ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়নে ২৬৯ কোটি ৬২ লাখ টাকার প্রকল্প।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম