ঢাকা ০১ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না: তথ্যমন্ত্রী পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর ফায়ার সার্ভিসের নতুন পরিচালক মাহমুদুল হাসান সাপ্তাহিক ছুটি বাড়তে পারে সরকারি চাকরিজীবীদের ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম দিনে ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান মালিকরা বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে ডিএসসিসি'র মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ রাজধানীতে স্কুলকালীন যানজট নিরসনে বিকল্প খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর ঝালকাঠিতে জেলের জালে ধরা পড়ল দানবাকৃতির ‘খটক মাছ’, বিক্রি আড়াই লাখ টাকায়

নিখোঁজের তিন দিন পর শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

২০ সেপ্টেম্বর, ২০২৫,  10:57 AM

news image

নিখোঁজের তিন দিন পর জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় তাসনিয়া খাতুন (১০) নামে এক শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার বরতারা ইউনিয়নের শালবন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু তাসনিয়া খাতুন উপজেলার বরতারা ইউনিয়নের শালবন গ্রামের এরশাদুল ইসলামের মেয়ে এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সানরাইজ কিন্ডারগার্টেনের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (১৭ সেপ্টেম্বর) থেকে বাড়ি থেকে নিখোঁজ হয় তাসনিয়া খাতুন। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পায়নি পরিবার। পরবর্তীতে প্রতিবেশী একরামুল ইসলামের বাড়ির গোয়ালঘর থেকে বস্তাবন্দী অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনা জানাজানি হলে একরামুল পালিয়ে যায়। তবে গ্রামবাসী তার বাড়ির এক নারীকে অবরুদ্ধ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেন। ঘটনাস্থল থেকে শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একরামুল ইসলামের স্ত্রীসহ দুই নারীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. করিম জানান, গ্রামবাসীর সহযোগিতায় তাদের আটক করা হয়েছে। ঘটনায় আইন অনুযায়ী সর্বোচ্চ সাজা নিশ্চিত করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম