ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

নিখোঁজের একদিন পর বিএনপি নেতার মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

১১ মার্চ, ২০২৪,  3:06 PM

news image

নিখোঁজের একদিন পর ফেরদৌস আলম (৩৫) নামে এক বিএনপি নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ মার্চ) সকালে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের নিজপাড়া এলাকার রাস্তার পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত ফেরদৌস উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের আনন্দ বাজার কালমাটি এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। তিনি উপজেলার খুনিয়াগাছ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি। নিহতের বড় ভাই আব্দুর রশিদ জানান, রোববার দুপুর ২টার সময় সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নে স্থানীয় বিএনপির সমাবেশে যোগ দেওয়ার জন্য বাড়ি থেকে বের হন ফেরদৌস। আড়াইটার সময় শহরের মিশন মোড় থেকে ফেরদৌস নিখোঁজ হয়। পরে রাত পর্যন্ত তাকে খুঁজে না পেয়ে লালমনিরহাট সদর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন পরিবারের লোকজন। পরদিন সোমবার সকালে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার রাস্তার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে সদর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। নিহতের ৮বছর ও ১২ বছরের দুইটি ছেলে সন্তান রয়েছে। সদর থানার ওসি ওমর ফারুক জানান, খরব পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম