ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় পৃথক দুই বন্দুক হামলায় নিহত ২৭ বিশ্ব পর্যটন দিবসে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিচার প্রার্থী মানুষের পক্ষে আইনজীবীদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানালেন এমপি মোশাররফ রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার প্রাথমিকে শিক্ষক নিয়োগ: নেতিবাচক পুলিশ প্রতিবেদনে বাদ ২৫০০, প্রার্থীরা ক্ষুব্ধ যুক্তরাষ্ট্রে ‘নরইস্টার’-এ বিপর্যস্ত জনজীবন, জরুরি অবস্থা জারি

নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ মার্চ, ২০২৩,  4:24 PM

news image

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকালের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। এ ঘটনার পর সুনামি সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ১। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল কারমাডেক দ্বীপ। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার।  ভূমিকম্পটির কেন্দ্র নিউজিল্যান্ডের মূল ভূখণ্ড থেকে ১ হাজার কিলোমিটার উত্তরপূর্বে। এদিকে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র থেকে ভূমিকম্পের কেন্দ্রস্থলের ৩০০ কিলোমিটারের মধ্যে সুনামি সতর্কতা জারি করেছে। বলা হয়েছে, কারমাডেক দ্বীপের কোনো কোনো স্থানে ০.৩ মিটার থেকে ১ মিটার উচ্চতার সুনামি হতে পারে। তবে রিপোর্ট লেখা পর্যন্ত এই ভূমিকম্পে কোনও ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। সূত্র: রয়টার্স

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম