ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

নাসির-অমির বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, পরীমণির আবেদন নামঞ্জুর

#

১৩ ডিসেম্বর, ২০২১,  12:12 PM

news image

ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে পরীমণির দায়ের করা মামলায় উত্তরা ক্লাব লিমিটেডের সাবেক সভাপতি নাসির ইউ মাহমুদ ও তার সহযোগী তুহিন সিদ্দিকী অমিসহ তিন জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছেন আদালত। এর আগে চার্জশিটে অজ্ঞাতপরিচয় আসামিদের নাম না আসায় নারাজি আবেদন করেছিলেন পরীমণি।

সোমবার পরীমণির সেই আবেদন নামঞ্জুর করে ঢাকার ৯ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হেমায়েত উদ্দিন চার্জশিট গ্রহণ করেন। মামলার অপর আসামি শাহ শহিদুল আলম পলাতক। তার নামে গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছেন আদালত। আগামী ৩ মার্চের মধ্যে এ বিষয়ে আদালতে প্রতিবেদন দিতেও বলা হয়েছে। ওই দিন এই মামলার পরবর্তী শুনানি হবে। মামলার নথি ও অন্যান্য প্রয়োজনীয় দলিলাদি যাচাই শেষে আদালত আজ এই আদেশ দেন। গত ৬ সেপ্টেম্বর ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে চার্জশিট দাখিল করেন সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন। তদন্তে ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় চার্জশিট শাহ শহিদুল আলম নামে অপর আসামির নাম অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে পরীমণি বাদী হয়ে গত ১৪ জুন নাসির, অমি ও অজ্ঞাতনামা ৪ জনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলা করেন। ওই দিনই উত্তরায় অভিযান চালিয়ে নাসির ও অমিকে গ্রেপ্তার করা হয়। মামলায় নাসির ও অমিকে ৫ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদেরকে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা অপর একটি মামলায়ও গ্রেপ্তার দেখানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম