ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

নাসিক নির্বাচন: মধ্যরাতে শেষ হচ্ছে প্রচারণা

#

নিজস্ব প্রতিবেদক

১৪ জানুয়ারি, ২০২২,  9:39 AM

news image

মধ্যরাতে শেষ হচ্ছে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের প্রচারণা। ব্যস্ত সময় কাটছে প্রার্থীদের। শেষ মুহূর্তে অনেকের মধ্যেই উদ্বেগ-উৎকণ্ঠা আর সংশয় কেমন হবে সিটির ভোট? সুষ্ঠু হওয়া নিয়ে দুশ্চিন্তায় স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার। তবে সেই শঙ্কা উড়িয়ে দিচ্ছেন নৌকার প্রার্থী সেলিনা হায়াত আইভী।শীতলক্ষ্যা পাড়ের শহর নারায়ণগঞ্জে এখন ভোটের গালগপ্প। প্রচার-প্রচারণার এমন ছবি দেখা যাবে আর একদিন। শেষ মুহূর্তে প্রার্থীরা চষে বেড়াচ্ছেন শহরের অলি-গলি। বৃহস্পতিবার ড্রেজার কলোনি এলাকা থেকে প্রচারণা শুরু করেন স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার।

অনিয়মের অভিযোগের পাশাপাশি ভোট সুষ্ঠু হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি। স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার বলেন, আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তারের জন্য যদি বাড়ি বাড়ি তল্লাশী করা হয় তাহলে বুঝা যায় সরকার তার দলীয় প্রার্থীর পক্ষে কাজ করছে। আর এতে করে শঙ্কা জাগে যে সুষ্ঠু ভোট হবে কিনা। প্রচারণায় পিছিয়ে নেই নৌকার প্রার্থী সেলিনা হায়াত আইভী। নগরীর দেওভোগ এলাকা থেকে গণসংযোগ শুরু করেন তিনি। বলেন, তরুণরা সচেতন ভোটের মাধ্যমে তারা মত প্রকাশ করবে। উড়িয়ে দেন ভোট সুষ্ঠু হওয়া নিয়ে তৈমুরের শঙ্কাও। আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াত আইভী বলেন, সরকার দলীয় প্রার্থী হিসেবে আমি কখনো বাড়তি সুবিধা পাইনি। আর আমি বাড়তি সুবিধা পেতে পছন্দ করি না। জনস্রোত যখন আমার পক্ষে আছে তাহলে আমি কেনো বাড়তি সুবিধা নিতে যাব। আমি তো জনবিচ্ছিন্ন কেউ না। আগামী রোববার ভোট উৎসবে মাতবে নারায়ণগঞ্জ সিটির মানুষ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম