ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

নাশকতার মামলায় বিএনপি নেতা হাবিব-দীপক কারাগারে

#

নিজস্ব প্রতিবেদক

১৮ এপ্রিল, ২০২৪,  3:10 PM

news image

রাজধানীর পল্টন থানার নাশকতার মামলায় দুই বছরের দণ্ডপ্রাপ্ত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব ও যুবদলের ক্রীড়া সম্পাদক আবুল মনছুর খান দিপককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামানের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। তার আইনজীবী অ্যাডভোকেট ইলতুৎমিশ সওদাগর এ্যানি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তাদেরকে পল্টন থানার এক মামলায় দুই বছরের কারাদণ্ড দেন আদালত। আজ তারা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। হাবিবুর রশিদ হাবিব জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি ও আবুল মনছুর খান দিপক ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম