ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

নারী সাফে আজ পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

#

স্পোর্টস ডেস্ক

১০ সেপ্টেম্বর, ২০২২,  10:53 AM

news image

মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে আজ পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। প্রথম ম্যাচে মালদ্বীপকে উড়িয়ে আত্মবিশ্বাসী সাবিনারা। প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল হওয়ায় এ ম্যাচেও জয় ছাড়া বিকল্প ভাবছে না লাল সবুজের প্রতিনিধিরা।  নেপালের দাশরথ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে শনিবার বাংলাদেশ সময় দুপুর সোয়া একটায়। এবারের আসরে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়েছে তারা। তবে এই জয়ে উচ্চাসে ভেসে যায়নি,

কোনো বিশ্রাম না নিয়ে কঠোর অনুশীলন করেছে সাবিনা-মনিকারা।  প্রথম ম্যাচে তিন পয়েন্ট পেলেও ব্যবধান বড় করতে পারেনি বাংলাদেশ। নষ্ট করেছে একাধিক সুযোগ। তবে এবার আর কোনো ভুল করতে চায় না তারা। পাকিস্তানকে বড় ব্যবধানে হারানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে গোলাম রব্বানির শিষ্যরা। পাকিস্তানের সঙ্গে এর আগে ২০১০ এসএ গেমসে একবার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ঢাকায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে সেবার ২-০ গোলে পাকিস্তানকে হারিয়েছিলেন বাংলাদেশের মেয়েরা। অবশ্য ভুটানে ২০১৮ সালে পাকিস্তানের বিপক্ষে বয়সভিত্তিক সাফে বড় জয় পায় বাংলাদেশ।  থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৮ সাফে পাকিস্তানকে ১৭-০ গোলে উড়িয়ে দেন মারিয়া মান্দা, তহুরা খাতুনেরা। ওই দলে খেলা ৯ ফুটবলার এবার জাতীয় দলে খেলবেন কাঠমান্ডুতে।  কোচ গোলাম রব্বানী বলেন, ‘ওই ম্যাচের পর আরও ৪ বছর পার হয়েছে। আমাদের মেয়েরা আরও পরিণত হয়েছে। আশা করি, সেটার প্রতিফলন আজ মাঠে দেখা যাবে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম