ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

নারী বিশ্বকাপ: বাংলাদেশকে ২৩০ রানের টার্গেট দিলো ভারত

#

স্পোর্টস ডেস্ক

২২ মার্চ, ২০২২,  5:02 PM

news image

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে গিয়ে পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকেও প্রায় হারিয়েই দিয়েছিল। মাত্র ৪ রানের জন্য হয়নি। এবার সামনে ভারত। তবে ভারতকে হারাতে হলে কঠিন লক্ষ্যই পাড়ি দিতে হবে বাংলাদেশের মেয়েদের। হ্যামিল্টনে ৭ উইকেটে ২২৯ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করিয়েছে মিথালি রাজের দল। অর্থাৎ জিততে হলে বাংলাদেশকে করতে হবে ২৩০ রান। সেডন পার্কে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত।

শেফালি ভার্মার ৪২ বলে ৪২ রানের ইনিংসের পরও অবশ্য একটা সময় ১০৮ রানের মধ্যে ভারতের ৪ উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশের মেয়েরা। কিন্তু ইয়াসতিকা ভাটিয়ার ফিফটি (৮০ বলে ৫০) আর শেষদিকে পুজা ভেস্তাকার (৩৩ বলে অপরাজিত ৩০) ও স্নেহা রানাদের (২৩ বলে ২৭) ব্যাটিংয়ে ভারতকে কম রানে আটকে রাখতে পারেনি বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে বল হাতে সবচেয়ে সফল রিতু মনি। ৩৭ রানে ৩টি উইকেট শিকার করেন ডানহাতি এই পেসার। ৪২ রানে ২ উইকেট নেন নাহিদা আক্তার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম